ঢাকা | অক্টোবর ২০, ২০২৬ - ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম

রাজনীতি

নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক।। নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, নাটোরের বনপাড়ায় সড়ক দুর্ঘটনায় এতগুলো মানুষের প্রাণহানি ও আহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। দলটির পক্ষ থেকে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। একই সাথে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সড়ক ও মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। এমন ক্ষয়ক্ষতি রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধ এবং সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি সরকারের কাছে জোর দাবি জানান।

সম্পর্কিত