ঢাকা | অক্টোবর ৮, ২০২৬ - ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম

রাজনীতি

তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক।। তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ (ICBS-II)-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ও ১০ অক্টোবর এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যৌথভাবে এর আয়োজন করেছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)।

সম্মেলনে যোগ দিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামীকাল বুধবার (৭ অক্টোবর) সকালে ঢাকা ত্যাগ করবেন। দুই দিনব্যাপী এই হাইব্রিড (অনলাইন ও সরাসরি) সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকরা অংশ নিয়ে বাংলাদেশের পলিসি সংস্কার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, তুরস্কে সম্মেলন শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। এরপর আগামী ১১ অক্টোবর সকালে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সম্পর্কিত