ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ১১:০১ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

কাপ্তাইয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’ এই প্রত্যয়ে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই ১১ আর ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সম্প্রতি কাপ্তাইয়ের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ও পাহাড়ি শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, রাবার, বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এ সময় ১১ আর ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে পরামর্শ দেন।

কর্মসূচির আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত ও স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করা এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ ও উৎসাহ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংশ্লিষ্টরা জানান, জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও সহায়ক করতে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ১১ আর ব্যাটালিয়নের এ ধরনের শিক্ষা সহায়তা ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত