ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৬ - ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা

মো. আমির হোসেন, প্রতিনিধি:

তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়ন মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী থামছি বালা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম।

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তর) সুনী ত্রিপুরার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার ও মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের সহ-সভাপতি অজিফা সিরাজ। এছাড়া ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো এবং সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ বদিউল আলম বলেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে নারী সমাজের কাছে বিএনপির উন্নয়নমুখী কর্মকাণ্ড তুলে ধরতে হবে। দলের ভাবমূর্তি রক্ষায় মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত