ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৬ - ১০:১৩ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় ব্যবসায়ীদের উদ্যোগে বিশ্বকর্মা পূজা সম্পন্ন

রাজস্থলী প্রতিনিধি:

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় সনাতন সম্প্রদায়ের ব্যবসায়ীদের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা সম্পন্ন হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় আরতি ও অধিবাস। পরদিন ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিশ্বকর্মা পূজার মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। ভক্তরা বিশ্বকর্মা দেবের কৃপা লাভের আশায় বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।

পূজা উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা ও গীতাপাঠে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের বিশিষ্ট গীতাপাঠক ও ধর্মীয় আলোচক শ্রীমৎ স্বামী গোবিন্দ ব্রহ্মচারী মহারাজ।

অনুষ্ঠানে ইউপি সদস্য, বিভিন্ন মঠ-মন্দিরের সদস্য, বাঙ্গালহালিয়া সনাতন সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন।

বিশ্বকর্মা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা শিমুল দাশ, বাদল দাশ, হারাধন কান্তি দাশ, প্রিয়লাল দত্ত, দুলাল দে ও অমূল্য মহাজনসহ কমিটির সভাপতি টিংকু ধর, সহ-সভাপতি অর্জুন কর্মকার ও উজ্জ্বল বিশ্বাস, সাধারণ সম্পাদক ইমন নন্দি, সহ-সাধারণ সম্পাদক জুয়েল দাশ, অর্থ সম্পাদক রাহুল দাশ, সাংগঠনিক সম্পাদক বাপ্পু দত্তসহ কমিটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সুষ্ঠু পরিকল্পনা ও নিষ্ঠার সঙ্গে এবারের পূজার আয়োজন সম্পন্ন করা হয়েছে। উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে আনন্দ, পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় অনুভূতির সৃষ্টি হয়। এ আয়োজন বাঙ্গালহালিয়ার সনাতন সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি আরও জোরদার করেছে বলে জানান তারা।

পূজা উপলক্ষে প্রশাসনিকভাবে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্প।

আয়োজক কমিটি জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ধর্মীয় রীতি অনুযায়ী বিশ্বকর্মা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের পূজার আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

সম্পর্কিত