ঢাকা | নভেম্বর ৬, ২০২৬ - ৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

সারাদেশ

মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেফতার

 

মাগুরা প্রতিনিধি:

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর এলাকায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর আলম তৈয়ব (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শত্রুজিৎপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শত্রুজিৎপুর ইউনিয়নের বারইখালী গ্রামের বারইখালী জামে মসজিদের পশ্চিম পাশে মাগুরা-নড়াইল সড়কে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাহাঙ্গীর আলম তৈয়বকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত সাদা পাঞ্জাবির ডান পাশের পকেট থেকে ১০টি জিপারে রাখা ৫০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) শুভংকর রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত