ঢাকা | নভেম্বর ৬, ২০২৬ - ৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

সারাদেশ

বরগুনায় জুম্মা নামাজ শেষে মুসুল্লিদের মাদকবিরোধী গনমিছিল অনুষ্ঠিত 

 

বরগুনা প্রতিনিধি:

আজ ১৮ সেপ্টেম্বর দুপুর ২ টায় বরগুনা সদর উপজেলার ৮নং বরগুনা সদর ইউনিয়নের সদর থানা এলাকার ৬নং ওয়ার্ড কোরক সুলিজে এ মিছিল অনুষ্ঠিত হয়।

 

এতে অত্র এলাকার ৪টি মসজিদ যথাক্রমে কোরক বৈঠাকাটা আল নুর জামে মসজিদ,কোরক পঞ্চায়েত বাড়ী জামে মসজিদ,ডাক্তার বাড়ি জামে মসজিদ ও কোরক বিসিক জামে মসজিদে মুসুল্লিরা অংশগ্রহণ করেন। গনমিছিলটি কোরক বৈঠাকাটা থেকে ও থানা সংলগ্ন বিসিক থেকে শুরু করে কোরক সুলিজ চত্বর মিলিত হয়। এসময় উক্ত গনমিছিলে মুসুল্লিরা মাদকের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন।

 

মাদকবিরোধী এ গনমিছিলে বিশেষ করে যোগ দেন ৪টি মসজিদের সভাপতি,সাধারণ সম্পাদক,স্থানীয় বিএনপির নেতাকর্মী,জামায়াত ইসলামির নেতাকর্মী, ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ ছাত্র ও বিভিন্ন শ্রেনি পেশার মুসুল্লিরা।

 

একপর্যায়ে গনমিছিলে বরগুনার পুলিশ সুপার মোঃ কুূদরত ই-খুদা,পিপিএম পুলিশের বিশেষ টিম নিয়ে যোগ দেন এবং সকল মুসুল্লিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

এসময় পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন মাদকের বিরুদ্ধে বরগুনা জেলাকে জিরো টলারেন্স নীতির মধ্যে আনতে জেলা পুলিশ কাজ করছে। আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা আপনাদের জানমালের নিরাপত্তা দিবো। আমাদের যুদ্ধ ব্যক্তির বিরুদ্ধে নয় মাদকের বিরুদ্ধে।

সম্পর্কিত