ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট: Sunday, July 26, 2026 - 11:59 am

বাঘাইছড়ি প্রতিনিধি:

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের বাঘাইছড়ি প্রতিনিধি ও জেলা কৃষিবিষয়ক সহ-সম্পাদক সেলিম উদ্দিন বাহারী। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন সবজি চাষে উৎসাহিত করতে বিনামূল্যে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সবজি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।