ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৬ - ১১:২২ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প,

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ১১টায় কলেজের হলরুমে আয়োজিত এ ক্যাম্পে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

‘ডা. আকেই’ স্কিনকেয়ার, লেজার অ্যান্ড এসথেটিক সেন্টারের উদ্যোগে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিল খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি) এবং খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ বিজ্ঞান ক্লাব।

ক্যাম্পে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা। এ সময় উপস্থিত ছিলেন কেএসটিসির ম্যানেজার পারভেজ ইসলাম মামুন, কলেজের শিক্ষকবৃন্দ, বিজ্ঞান ক্লাবের সদস্য এবং আয়োজক প্রতিনিধিরা।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে।

এছাড়াও অনুষ্ঠানে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি)-এ সকল ধরনের চিকিৎসা পরীক্ষায় বিশেষ ছাড় (ডিসকাউন্ট) প্রদানের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণায় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

সম্পর্কিত