ঢাকা | জুন ২৩, ২০২৬ - ১০:৩১ অপরাহ্ন

শিরোনাম

মোংলায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় একই পরিবারের সাতজন আহত 

  • আপডেট: Tuesday, June 23, 2026 - 7:46 pm

মোংলা প্রতিনিধি।। মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সংখ্যালঘু পরিবারের নারী-পুরুষসহ ৭ জন আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার দত্তেরমেঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা হলেন, গোপাল চন্দ (৪২), মনোজিত মন্ডল (৪২), শিপু মন্ডল (২৪), রিম্পা মন্ডল (২২), নিপু মন্ডল (৩৪), কল্পনা মন্ডল (৫৫)।

 

পরে তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেলে এ ঘটনায় হামলাকারী লুৎফর ফকির (৫৫), রজবআলী (৭০) ও ফাহাদের (২৮) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ থেকে জানা যায় , দুই মাস ধরে জমি নিয়ে বিরোধ চলছে সন্দীপ মন্ডল ও লুৎফর ফকিরের (৫৫)। তারা দুইজনই উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দত্তেরমেঠ এলাকার বাসিন্দা।

বিরোধ মিমাংসার জন্য আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে উভয়রে জমি মাপজোপ শুরু হয়। জমি মাপার এক পর্যায়ে লুৎফর ফকির তার লোকজন লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে সন্দীপের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এতে সন্দীপ মন্ডলের পরিবারের নারী-পুরুষসহ সাতজন আহত হয়।পরে তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেলে এ ঘটনায় হামলাকারী লুৎফর ফকির (৫৫), রজবআলী (৭০) ও ফাহাদের (২৮) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, দত্তেরমেঠে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে হামলার ঘটনার একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।