নারায়ণহাটে খাদে পড়ে ৩ বছর বয়সী শিশু তাসপিয়া জান্নাত তোহার মর্মান্তিক মৃত্যু
মু. আজিজ, ফটিকছড়ি:
রবিবার (২১ জুন) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকায় খাদে পড়ে তাসপিয়া জান্নাত তোহা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তাসপিয়া জান্নাত তোহা উত্তর ইদিলপুর বদি উদ্দিন হাজীবাড়ির বাসিন্দা। তিনি নারায়ণহাটের বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল হকের সেজো কন্যা এবং বিশিষ্ট আলেম মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক সৈয়দের ভাতিজি।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির আশপাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত শিশুটি পাশের একটি খাদে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝেও বিরাজ করছে শোকাবহ পরিবেশ।
মরহুমার জানাজার নামাজ আজ বিকেল ৪টায় হালদা ভ্যালি বাগান গেট-সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।










