ঢাকা | জুন ৩, ২০২৬ - ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

সাবেক এমপি একেএম রহমাতুল্লাহ মারা গেছেন

  • আপডেট: Wednesday, June 3, 2026 - 10:24 am

ডেস্ক রিপোর্ট।। ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২ জুন) রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি জানান, বুধবার (৩ জুন) বাদ আসর বেরাইদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

সদ্য প্রয়াত রহমাতুল্লাহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।