ঢাকা | সেপ্টেম্বর ২৫, ২০২৬ - ৭:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

সারাদেশ

ফরিদপুরে কলাই ক্ষেত থেকে এক গলাকাটা বৃদ্ধের লাশ উদ্ধার

ফরিদপুর থেকে নিরঞ্জন মিত্র।।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কলাই ক্ষেত থেকে মোঃ হাবিবুর রহমান বেপারী(৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
(১০ ফেব্রুয়ারি) শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বাইল্লাহাটি কারিগর পাড়া গ্রামের মহিউদ্দিন বেপারীর কলাই ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
বৃদ্ধা হাবিবুর রহমান বেপারী নাসিরাবাদ ইউনিয়নের বাইল্লাহাটি কারিকর পাড়া গ্রামের মৃত ইউনুস বেপারীর ছেলে।
জানা গেছে, গতকাল শুক্রবার  সন্ধ্যার পর থেকে হাবিবুর রহমান কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে এলাকার মসজিদে মাইকিং করা হলেও তাকে খুঁজে পাওয়া যায় নাই। আজ সকাল ৯ টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বাইল্লাহাটি কারিগর পাড়া গ্রামের মহিউদ্দিন বেপারীর কলাই ক্ষেতের মধ্যে হাবিবুর রহমান বেপারী লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে ভাঙ্গা থানা সার্কেল এবং ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

সম্পর্কিত