ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ১০:০০ অপরাহ্ন

শিরোনাম

রাজধানী

ফার্মগেটে বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল স্টেশন সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসে অগ্নিসংযোগের পর এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ডিএমটিসিএল জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ফার্মগেট স্টেশনে ট্রেন চলাচল ও যাত্রীসেবা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে পুনরায় স্টেশনটি চালু করে যাত্রীসেবা কার্যক্রম শুরু করা হবে। এই সাময়িক অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সম্পর্কিত