ঈদুল আজহা- লায়ন মো. গনি মিয়া বাবুল
ঈদুল আজহা
লায়ন মো. গনি মিয়া বাবুল
ঈদুল আজহা এসেছে বছর ঘুরে
ত্যাগের উৎসব আজ ঘরে ঘরে,
ভোগ-বিলাসের আকর্ষণ বর্জন করে
পশু কুরবানি করো আল্লাহর তরে।
মনের পশুকে আগে করো জবাই
প্রতীকি পশু জবাইয়ে আপত্তি নাই,
মিলে মিশে গোশত খাও সবাই
ধনী গরীব আজ ভাই ভাই।
এসেছে জিলহজ্বের চাঁদ সোনা
অতি আপন অমলিন চিরচেনা,
হিংসা বিদ্বেষ ভুলে জনে জনে
মানবতার কল্যাণে এসো দলে দলে।
লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটি
যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি











