ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ৫:০২ পূর্বাহ্ন

শিরোনাম

সাহিত্য ও সংস্কৃতি

সিরাজগঞ্জে কবি ফররুখ আহমদের স্মরণে আলোচনা সভা 

সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জ সাহিত্য পাঠ চক্রের উদ্যোগে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে সিরাজগঞ্জ ভাষানী কলেজ অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ড. অধ্যাপক খ ম আ. রাজ্জাক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাহিত্যিক শিক্ষাবিদ মুহাম্মদ নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আতিকুর রহমান, সাহিত্যিক হায়দার আলী, বিশিষ্ট সমাজ সেবক নবীন চন্দ্র কর্মকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক সংগীত শিল্পী রাকিবুললাহ রোকনী , সংগীত শিল্পী ইমরুল হাসান বাঁধন।
বক্তরা বলেন,  কবি ফররুখ আহমদ ছিলেন মুসলিম জাগরণের কবি। স্বাধীনতা যুদ্ধের সময় তার লেখনী মুক্তি যোদ্ধাদের উজ্জীবিত করেছে। একইসঙ্গে উদ্দীপনা তৈরি করেছে। তাছাড়া ভারত উপমহাদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে তরুণ সমাজকে আলোকিত করেছে।
বক্তরা আরো বলেন,  তার কবিতায় ১৯৪৭ থেকে ২০২৪ এর গণ অভ্যুত্থানের যোদ্ধাদের মধ্যে জাগরণ তৈরি করেছিল। এদেশের মানুষ এই সংগ্রামী কবি কে চিরদিন স্মরণ করবে। বিগত দিনের বাকশালী স্বৈরাচার সরকার বিদ্যালয়ের সকল শ্রেণী থেকে তার অনুপ্রাণিত করা লেখা গুলো বাদ দিয়ে এই নতুন প্রজন্ম কে সঠিক শিক্ষা থেকে বঞ্চিত করেছে।

সম্পর্কিত