আগামীকাল মানিকছড়ি সিএনজি চালক সমিতির নির্বাচন
মানিকছড়ি, খাগড়াছড়ি।
খাগড়াছড়ির মানিকছড়িতে জমে উঠেছে উপজেলা অটোরিকশা ও সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচন উপলক্ষে উপজেলার মহামুনিস্থ সমিতির কার্যালয় ও সিএনজি স্টেশন সজ্জিত হয়েছে প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। ভোটারদের মাঝেও চলছে নির্বাচনী আমেজ।
সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও দুইজন সদস্যসহ ৬টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে সভাপতি পদে দুজন, সহ-সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন, কোষাধ্যক্ষ পদে দুজন এবং সদস্য পদে রয়েছেন ৫ জন প্রার্থী। ভোটগ্রহণকে সামনে রেখে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন সমিতির উন্নয়ন ও চালকদের কল্যাণে কাজ করার নানা প্রতিশ্রুতি।
প্রধান নির্বাচন কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিক জানান, আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সমিতির ৪৮০ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ৬টি পদে ভোট প্রদান করবেন। সে লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।









