ঢাকা | নভেম্বর ৪, ২০২৬ - ১০:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

লংগদু জোন তেজস্বী বীরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।।

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে।

রবিবার (৩ এপ্রিল) বেলা ১২টায় লংগদু জোন মাঠে খাগড়াছড়ি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন।

এসময় লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি, রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবির জোন অধিনায়ক শাহ নেওয়াজ তাসকিন, পিএসসি-সহ অত্র জোনের বিভিন্ন পদবির সেনাসদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে তেজস্বী বীরের বিভিন্ন অর্জন ও গৌরবের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সম্পর্কিত