ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ২:২৭ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

ডিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক 

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

এইচ এম সাগর, সাভার।। ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। 

 

আটক ওই দুই যুবক হলেন, মো রুবেল হাওলাদার (৩২) এবং মো. হিমেল সিকদার রাজা (২৫)। রুবেল বরিশাল সদর থানার বামনীকাঠী এলাকার বাসিন্দা। তিনি মো. ইউনুস হাওলাদারের  ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার পল্লী বিদ্যুৎ গ্রীন সিটি (নজরুলের বাড়ির ভাড়াটিয়া)। অন্যদিকে হিমেল আশুলিয়ার কাঠগড়া সিকদারপাড়া এলাকার বাসিন্দা।  তিনি মো. বাবুল সিকদারের ছেলে।

জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ এপ্রিল রাত ১১:২৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়,দ। যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার ৪০০ টাকা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হবে।

সম্পর্কিত