ঢাকা | এপ্রিল ২৫, ২০২৬ - ৬:০৩ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, April 25, 2026 - 3:14 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

“ম্যালেরিয়া নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ; আমরাই পারবো, আমাদেরকেই করতে হবে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

এদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্র্যাকের কাপ্তাই উপজেলা ম্যানেজার পান্না চাকমা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক সুনীল কান্তি চাকমা।

বক্তারা ম্যালেরিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং মশা নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।