ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৬ - ২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

সন্তানকে কোলে নারীর জিজ্ঞাসা ‘ট্রেন কখন আসবে’, পরে মিললো দুইজনের খণ্ডিত মরদেহ

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

নড়াইল প্রতিনিধি।। নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ঢাকা থেকে বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই নারী ও তার আনুমানিক দুই বছর বয়সী শিশু সন্তানের মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে ওই নারী তার সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

প্রত্যক্ষদর্শী ও বরাশুলা এলাকার বাসিন্দা সাব্বির হোসেনসহ বেশ কয়েকজন জানান, দুর্ঘটনার কিছু আগে অজ্ঞাত ওই নারী কোলের শিশুকে নিয়ে রেললাইনের পাশে অবস্থান করছিলেন। তিনি পথচারীদের কাছে বারবার জানতে চাইছিলেন, ‘ট্রেন কখন আসবে’। এরপর ট্রেন আসার সময় হলে তিনি দ্রুত চিত্রা সেতু রেল ব্রিজের ওপর উঠে যান। কিছুক্ষণ পরই বেনাপোলগামী ট্রেনটি সেতু অতিক্রম করার সময় মা ও শিশু দুজনেই কাটা পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, অজ্ঞাত ওই নারী ও শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আশপাশের এলাকায় খবর দেওয়া হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারী কোথা থেকে এসেছেন বা কেন এমন পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

সম্পর্কিত