ঢাকা | এপ্রিল ৪, ২০২৬ - ১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

চন্দনাইশে ফসলী জমির মাটি পাচারবিরোধী অভিযান, ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা

  • আপডেট: Friday, April 3, 2026 - 10:51 pm

চন্দনাইশ প্রতিনিধি।।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ফসলী জমির মাটি পাচার রোধে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। একই দিনে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনায় পাঁচটি ইটভাটাকে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেনের নির্দেশে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার হারলা বিলে মাটি পাচারবিরোধী অভিযান চালানো হয়। এ সময় পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হলে টের পেয়ে মাটি পাচারকারীরা পালিয়ে যায়। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর থেকে দুটি ব্যাটারি জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুন্টু বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ফসলী জমির মাটি পাচার নিয়ে গত ২ এপ্রিল একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।

এদিকে, একই দিনে সকালে উপজেলার পূর্ব এলাহাবাদ এলাকায় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম সদর দপ্তরের উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে পাঁচটি ইটভাটাকে প্রতিটিতে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো— মেসার্স পটিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং (PBM), মেসার্স শাহ আমানত ব্রিকস (MSB), মেসার্স জোহাদিয়া ব্রিকস (HBL), ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচার (NBM) এবং মেসার্স চৌধুরী ব্রিকস (MAA)।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম।

প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।