ঢাকা | মার্চ ৪, ২০২৬ - ১০:১৯ অপরাহ্ন

এরশাদ উল্লাহ এমপির শোক; সাংবাদিক নেতা মোঃ আইয়ুব আলীর জানাযা ও দাফন সম্পন্ন

  • আপডেট: Wednesday, March 4, 2026 - 7:42 pm

চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম প্রেস ক্লাব-এর সাবেক আপ্যায়ন সম্পাদক ও বর্তমান নির্বাচিত কার্যকরী সদস্য মোঃ আইয়ুব আলী (৫৮)-এর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
৩ মার্চ (মঙ্গলবার) বাদে যোহর মরহুমের পটিয়ার শোভনদণ্ডী আবাহানা মল্লা পাড়া জামে মসজিদ ঈদগাহ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই মওলানা মুহাম্মদ তৈয়ুব। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, ৫ ভাই, ৫ বোন, পিতা ও মাতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-এর সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক সবুর শুভ, সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, নুর উদ্দীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সদস্য পর্ণব বড়ুয়া অর্ণব, সিইউজে সাংগঠনিক সম্পাদক সুভল বড়ুয়া, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মোঃ খুরশেদ আলম, সেক্রেটারি অ্যাডভোকেট যিশু রায় চৌধুরী, কোষাধ্যক্ষ জাকির হোসাইন লুলু, দৈনিক নয়া বাংলার সম্পাদক এনায়েত উল্লাহ হিরু, চট্টগ্রাম জর্জশীপ কর্মচারী কল্যাণ পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক মোঃ ইকবাল, রেজা মুজাম্মেল, গোলাম সরওয়ার ও হাবিব রেজাসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোক: চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহিদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি সালাহউদ্দিন মোঃ রেজা, সাবেক সেক্রেটারি দেবদুলাল ভৌমিক, বরেণ্য সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভ মরহুমের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন।