ঢাকা | মার্চ ৩, ২০২৬ - ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, March 3, 2026 - 8:21 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।। কাপ্তাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৫টায় কাপ্তাই রিভার ভ্যালি পার্কে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক মো. শফিকুল আলমের সঞ্চালনায় এবং আদর্শ শিক্ষক ফেডারেশন কাপ্তাই উপজেলার সভাপতি মো. হানিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ। এসময় তিনি বলেন, রমজান হল আত্মশুদ্ধির মাস, কুরআনের মাস। আমরা এই মাসের পবিত্রতা অনুসারে চলন এবং কুরআন-হাদিস মেনে চলব। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই আদর্শ শিক্ষক ফেডারেশন সাধারণ সম্পাদক মো. আমির হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাবেক প্রধান শিক্ষক নুরুল কবির করিমী, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান, বিলাইছড়ি স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম ও মাওলানা মাহবুবুর রহমান। পরে দোয়া ও মোনাজাত করেন মাওলানা আমির হোসাইন। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ছবি ও ক্যাপশন- কাপ্তাই আদর্শ শিক্ষক ফেডারেশন ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুনুর রশীদ।