ঢাকা | মার্চ ৩, ২০২৬ - ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম

মানবিক সহায়তায় ১২ বিজিবি ছোট হরিনা জোন

  • আপডেট: Tuesday, March 3, 2026 - 8:10 pm

বরকল প্রতিনিধি।।
রাঙামাটি জেলার বরকল উপজেলা, ভুষনছড়া ইউনিয়ন এলাকায় দায়িত্বপ্রাপ্ত ১২ বিজিবি-ছোট হরিনা জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ০৩ মার্চ ২০২৬ তারিখে ১২ বিজিবি ছোট হরিনা জোনের পক্ষ থেকে আগুনে অগ্নিদগ্ধ ব্যক্তিদ্বয়ের ২টি অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, বরকল উপজেলার ভুষনছড়া ইউনিয়নের ভুষনছড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় হাসান মোল্লার ০৫ বছর বয়সী শিশু কন্যা মোছাঃ পাখি আক্তারের গায়ে আগুন লেগে হাত ও শরীরের প্রায় ৮০% অংশ পুড়ে যায়। অন্য আরেকটি দুর্ঘটনায় ভুষনছড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় শাহিন গাজীর ০৫ বছর বয়সী শিশু ছেলের গায়ে ভাতের গরম মাড় পড়ে শরীরের ২৫% পুড়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে ছোট হরিনা জোনের ২টি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে খোঁজখবর নেন। আজ ০৩ মার্চ মঙ্গলবার বিকেলে ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী শিশু দুটির সুচিকিৎসার জন্য ১৮,০০০/- টাকা আর্থিক অনুদান প্রদান করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে ছোট হরিনা জোনের এ মানবিক ও দায়িত্বশীল উদ্যোগের প্রশংসা করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।