ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৬ - ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

সারাদেশ

বাউফলে গাঁজাসহ যুবক আটক

মো. রিয়াজ (বাউফল ) প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলে মো. শাহিন মল্লিক (৩২) নামের এক যুবককে তিন কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। আটক যুবক উপজেলার কালাইয়া ইউনিয়ন বাসিন্দা। তিনি মৃত নাগর মল্লিকের ছেলে।

 

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারী) কালাইয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আয়নাবাজ কালাইয়ার নাগর মল্লিক বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে এস.আই মোফাজ্জেলের নেতৃত্বে বাউফল থানার একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে। ওই অভিযানে শাহিন মল্লিককে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহীন মল্লিককে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। থানায় মামলা রুজি করে তাকে পটুয়াখালীতে চালান দেওয়া হয়েছে।

 

সম্পর্কিত