ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

পলাশবাড়ীতে বিএনপির হরতাল সমর্থনে ঝটিকা মিছিল, যানবাহন ভাংচুরের অভিযোগ

Digital Camera

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

দীর্ঘ দিন আড়ালে থাকার পর হরতাল সমর্থনে ঝটিকা মিছিল করেছে বিএনপি। এসময় গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ হতে দুবলাগাড়ী এলাকায় বাস-ট্রাকসহ ৪টি যানবাহন ভাংচুরের অভিযোগ রয়েছে। এতে ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে পুলিশ-র‌্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান গ্রহণ করলে পিছু হটে হরতাল সমর্থনকারীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ১টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ-দুবলাগাড়ী এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান রয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ছবি সংযুক্ত

সম্পর্কিত