ঢাকা | ফেব্রুয়ারী ১১, ২০২৬ - ৯:৪০ অপরাহ্ন

শিরোনাম

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে: জামায়াত আমির

  • আপডেট: Wednesday, February 11, 2026 - 6:44 pm

ডেস্ক রিপোর্ট।। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, ঢাকা-১৫ আসনে তার নির্বাচনী প্রচারণার ১৩টি কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে।

আজ বিকেল সোয়া ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন জামায়াত আমির।

তিনি লিখেছেন, ‘আজ আমার নির্বাচনী আসন ঢাকা-১৫ এ দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘যারা এখনো সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামিয়ে দিতে চায়, তারা ভুলে যাচ্ছে, এ জাতি জুলাই পেরিয়ে এসেছে।’

শফিকুর বলেন, ‘পেশীশক্তির রাজনীতি শেষ হয়ে গিয়েছে। জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের পলিসি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে।’

জামায়াত আমির আরও বলেন, ‘ভয়-ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের বুকে যেভাবে দাঁড়িপাল্লা জায়গা করে নিয়েছে, তার প্রতিচ্ছবি আগামীকালের ভোটে ফুটে উঠবে।’