সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ
ডেস্ক রিপোর্ট।। রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।’
চাঁদাবাজদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছোড়ে। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’
তিনি আরও বলেন, কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের সামলাতে পারছেন না, একের পর এক ঘটনা ঘটেই চলেছে। এর শেষ একদিন হবে বলেও মন্তব্য করেন তিনি।











