ঢাকা | ফেব্রুয়ারী ৪, ২০২৬ - ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম

আমরা নির্বাচিত হলে বাঘাইছড়িতে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করবো-দীপেন দেওয়ান

  • আপডেট: Wednesday, February 4, 2026 - 7:16 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।
২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান বলেন, আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আমরা যদি নির্বাচিত হই, তাহলে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০১ শয্যা বিশিষ্ট আধুনিক মানের হাসপাতাল স্থাপন করা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রচারণার দ্বিতীয় দিনে সকাল হতে রাত অবধি বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী, সাজেক, রুপকারী, মারিশ্যা ইউনিয়ন ও পৌরসভার চৌমুহনী মুক্তমঞ্চে বিশাল পথসভার মাধ্যমে প্রচারণা শেষ করেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এড. মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির এবং অষ্টম সংসদ নির্বাচনের বিএনপির প্রার্থী মৈত্রী চাকমা উপস্থিত ছিলেন।
এছাড়াও বাঘাইছড়ি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীসহ জেলা এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।