ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

লংগদু কৃষি ব্যাংকে ৭ কোটি টাকার ও অধিক অর্থ কেলেঙ্কারির অভিযোগ দুদকের

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।

কৃষকদের নামে ব্যাংক থেকে লোন তুলে জাল জালিয়াতির অভিযোগ ও ঋণ বিতরণে নানা অনিয়মের অভিযোগে রাঙ্গামাটির লংগদু কৃষি ব্যাংকে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক।

রবিবার (২৩ নভেম্বর) সকাল দশটায় রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশন দুদকের পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি উপজেলার কৃষি ব্যাংকে অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য অভিযান পরিচালনা করে।

এসময় রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ফরহাদ হোসেনের নেতৃত্বে সহকারী পরিচালক রাজু আহমেদ, উপ-সহকারী মোঃ বোরহান উদ্দীন, সহকারী পরিদর্শক আবু ছাদেক অভিযান পরিচালনা করেন।

দুদকের পক্ষ হতে জানানো হয়, যেসব অনিয়ম ও অভিযোগ পাওয়া গেছে, তার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তারা জানায় প্রাথমিকভাবে ৭ কোটি টাকার ও অধিক পরিমাণ অর্থ কেলেঙ্কারির তথ্য মিলেছে। কৃষকদের নামে ভুয়া লোন ও প্রণোদনা বিতরণের নামে অর্থ হাতিয়েছে দালাল চক্র।

অভিযোগে বলা হয়েছে, আটারকছড়া ইউনিয়নের শতাধিক কৃষকের কাছে কৃষি প্রণোদনার কথা বলে ভোটার আইডির কপি ও ছবি সংগ্রহ করা হয়। পরে তাদের নামে ৩৫–৪০ হাজার টাকা করে ঋণ উত্তোলন করা হলেও কৃষকদের দেওয়া হয় মাত্র দুই হাজার টাকা। অবশিষ্ট টাকা আত্মসাৎ করে সংশ্লিষ্টরা গা-ঢাকা দেয়। বর্তমানে এসব ঋণের পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।
দ্রুত দালাল চক্রসহ সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত