ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ৫:১১ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

দীঘিনালায় অবৈধ বালু উত্তোলন; লক্ষ টাকা জরিমানা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী কলা বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫(২) ধারায় আলাউদ্দিন ও শান্তি জীবন চাকমাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

এ বিষয়ে ইউএনও মুহাম্মদ ইনামুল হাসান বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন বা পাহাড় কাটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”

সম্পর্কিত