ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম

সারাদেশ

আলিফ কাচ্চি ডাইনের লটারিতে ওমরাহ পালনের সুযোগ পেলেন তুলি খাতুন

ইউসুফ আলী খান, আশুলিয়া।। ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার বাইপাইলে অবস্থিত ‘আলিফ কাচ্চি ডাইন ও হোটেল ৯৯+’-এর প্রথম র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পুরস্কার হিসেবে পবিত্র ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন তুলি খাতুন নামের এক নারী গ্রাহক। ওমরাহসহ অনুষ্ঠানটিতে মোট ২৬টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বাইপাইল খোদেজা সুপার মার্কেটে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব প্রাঙ্গণে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে দুপুর ২টা থেকে আমন্ত্রিত অতিথিদের বিশেষ লেটকা খিচুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়। বিকেল ৪টায় অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লটারির ড্র শুরু হয়। ওমরাহ পালনের সুযোগ ছাড়াও অন্য পুরস্কারগুলোর মধ্যে ছিল পবিত্র কোরআন শরিফ, জায়নামাজ ও মোবাইল ফোনসহ ২৫টি আকর্ষণীয় উপহার।
অনলাইন সংবাদমাধ্যম আশুলিয়া এক্সপ্রেসের সম্পাদক ও প্রকাশক লোকমান হোসেন খোকা মোহাম্মদ চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক নেসার উদ্দিন খান।
আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সাংবাদিক ইউসুফ আলী খান। এ সময় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লটারিতে ওমরাহ পালনের সুযোগ পেয়ে বিজয়ী তুলি খাতুন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি কখনো ভাবিনি এমন একটি সুযোগ পাব। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলিফ কাচ্চি ডাইন ও হোটেল ৯৯+-এর খাবার অত্যন্ত সুস্বাদু ও মানসম্মত। এখানে খাবার খাওয়ার পর একটি লটারি কুপন দেওয়া হয়েছিল, তাতেই এই ভাগ্যবদল।” তিনি প্রতিষ্ঠানের কর্ণধার হাসান মিয়াজিসহ সংশ্লিষ্ট সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।
আলিফ কাচ্চি ডাইন ও হোটেল ৯৯+-এর কর্ণধার হাসান মিয়াজি বলেন, “গ্রাহকদের ভালোবাসা ও ধর্মীয় মূল্যবোধকে উৎসাহিত করতেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। প্রতি তিন মাস পর পর র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে একজন সৌভাগ্যবান গ্রাহককে পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া হবে।”
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে যিনি ওমরাহ পালনের সুযোগ পাবেন, তাঁর পাসপোর্ট না থাকলে নিজস্ব খরচে পাসপোর্ট তৈরি করে দেওয়া হবে। এছাড়া যাতায়াতের বিমানভাড়াসহ ওমরাহ পালনের যাবতীয় খরচ বহন করবে প্রতিষ্ঠানটি। ব্যতিক্রমী এই উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও গ্রাহকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সম্পর্কিত