ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

দামারপোতা সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মো. হাফিজুল ইসলাম, সাতক্ষীরা।। দামারপোতা সমাজকল্যাণ পরিষদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিকেলে বিবাহিত ও অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সকালে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ সময় ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

বিকেলে দামারপোতা ফুটবল মাঠে বিবাহিত বনাম অবিবাহিত দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় বিবাহিত দল ১-০ গোলে অবিবাহিত দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজীবনের পরিচালক খান ফাহিম আল ফুয়াদ।

বিশেষ অতিথি ছিলেন ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশরাফুজ্জামান খোকন, চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীর হাসান রুবেল, দামারপোতা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক সাইফুজ্জামান মিঠুন, সভাপতি মাসুম বিল্লাহ সাব্বির, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক বায়জিদ বোস্তামী, আবু তাহের বাবু, আলতাফ হোসেন সেলিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী বিবাহিত দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকে দামারপোতা সমাজকল্যাণ পরিষদ সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনেও খেলাধুলার পাশাপাশি অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
দিনব্যাপী কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

সম্পর্কিত