সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা নারী দল
বান্দরবান প্রতিনিধি
“সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬”-এর প্রথম সেমিফাইনালে আলীকদম উপজেলা নারী দলকে টাইব্রেকারে ৪–৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বান্দরবান সদর উপজেলা নারী দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আলীকদম উপজেলা নারী দল ও বান্দরবান সদর উপজেলা নারী দল। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১–১ গোলে সমতায় থাকে। ফলে ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।
টাইব্রেকারে বান্দরবান সদর উপজেলা নারী দল চারটি গোল করে। বিপরীতে আলীকদম উপজেলা নারী দল তিনটি গোল করতে সক্ষম হয়। এতে ৪–৩ গোলে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বান্দরবান সদর উপজেলা নারী দল।
খেলায় অসাধারণ নৈপুণ্যের জন্য বান্দরবান সদর উপজেলা নারী দলের রিংকি ছিং মারমাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।











