ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

দীঘিনালায় ২ হাজার ৩০৫ কৃষক পেলেন স্মার্ট কার্ড

দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালায় ২ হাজার ৩০৫ জন কৃষকের মধ্যে ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণ করা হয়েছে। সরকারি সহায়তা, প্রণোদনা, কৃষি উপকরণসহ বিভিন্ন সেবা কৃষকদের কাছে সহজে পৌঁছে দিতে এ কার্যক্রমের দ্বিতীয় ধাপের পাইলটিংয়ের অংশ হিসেবে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে দেশের বিভিন্ন উপজেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

দীঘিনালায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

সম্পর্কিত