ঢাকা | অক্টোবর ১, ২০২৬ - ৭:৫৪ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনন্দ র‍্যালিটি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ থেকে বের হয়ে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিতে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ব্যানার ও রঙিন বেলুন হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি পুনরায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. বাহাউদ্দীন ফারুকী এবং অধ্যক্ষ অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম এবং সাতক্ষীরা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মো. আবুল হোসেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

উল্লেখ্য, ২০২৪ সালে প্রি-প্লে থেকে দশম শ্রেণির পাঠদান শুরু করার মাধ্যমে এই শিক্ষাপ্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল।

 

সম্পর্কিত