ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম

শিক্ষা

বুটেক্সে ‘শ্রেষ্ঠত্বের লড়াই’ দুই অক্টোবর

ক্যাম্পাস প্রতিনিধি, বুটেক্স।। বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) ক্যাম্পাসে আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’। বিশ্ববিদ্যালয়টির অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘একাত্তর সাংস্কৃতিক সংঘ’ এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

শিক্ষার্থীদের ভেতরের সাংস্কৃতিক প্রতিভা, সৃজনশীলতা ও নান্দনিকতা ফুটিয়ে তোলার পাশাপাশি বিভিন্ন বিভাগের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে ধারাবাহিকভাবে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। এবার বসছে এই জমকালো প্রতিযোগিতার চতুর্থ আসর।
আয়োজকরা জানান, এবারের ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’-এ বুটেক্সের মোট ১১টি বিভাগ অংশ নিচ্ছে। মূল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে তিনটি প্রধান ক্যাটাগরিতে—গান, নৃত্য ও নাটক। প্রতিটি বিভাগে নিজ নিজ বিভাগের প্রতিনিধিরা মঞ্চে তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করবেন এবং শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ইতিমধ্যেই এই আয়োজনকে ঘিরে পুরো বুটেক্স ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ দলের জন্য মহড়া ও প্রস্তুতি সম্পন্ন করছেন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের এমন দলগত কাজ ও শিল্পচর্চা তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আয়োজক সংগঠন ‘একাত্তর সাংস্কৃতিক সংঘ’-এর প্রতিনিধিরা আশা প্রকাশ করে বলেন, ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’ বুটেক্সের সাংস্কৃতিক অঙ্গনে একটি নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। আগামী ২ অক্টোবর বুটেক্স প্রাঙ্গণে সংস্কৃতির এই মহোৎসবে ১১টি বিভাগের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চূড়ান্ত বিজয়ী ও শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠছে, তা দেখার অপেক্ষায় আছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সম্পর্কিত