ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বাঘাইহাট সেনা জোনের সহায়তায় ১৭ চক্ষু রোগীকে চট্টগ্রামে পাঠানো হয়েছে

বাঘাইছড়ি প্রতিনিধি।।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় উন্নত চক্ষু চিকিৎসা ও অপারেশনের জন্য পাহাড়ি ও বাঙালি ১৭ জন রোগীকে চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পর অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়। রোগীদের যাতায়াতসহ প্রয়োজনীয় সহযোগিতা বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ সহায়তা দেওয়া হয়।

সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও চিকিৎসাসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত