ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৬ - ৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম

রাজধানী

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।। সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শেরে-বাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শেরে-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ন্যাম ভবনের একটি কক্ষে ফ্যানের সঙ্গে মরিয়মের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক ধারণায় এটি আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বর্তমানে ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছেন। ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি।

সম্পর্কিত