ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ৩:২৪ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

আর্জেন্টিনার হারের শোকে দুই সমর্থকের মৃত্যু

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

স্পোর্টস ডেস্ক।। স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলে হারের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৬ বিশ্বকাপ। তবে ফাইনালের আবেগঘন ম্যাচ চলাকালেই আর্জেন্টিনায় ঘটে গেছে মর্মান্তিক ঘটনা। দেশটির জরুরি চিকিৎসাসেবা সংস্থা এসএএমই জানিয়েছে, ম্যাচ চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএএমই-এর তথ্য অনুযায়ী, নিহতদের একজন ৬৭ বছর বয়সী এবং অন্যজন ৮৮ বছর বয়সী।

প্রথম ঘটনাটি ঘটে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বুয়েনস এইরেসের মনসেরাত এলাকায়। নিজের বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হন ৬৭ বছর বয়সী এক ব্যক্তি। চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

দ্বিতীয় ঘটনায়, সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটের দিকে শ্বাসকষ্ট শুরু হলে ৮৮ বছর বয়সী এক ব্যক্তির মেয়ে জরুরি সেবায় ফোন করেন। সিপিআর দিয়ে তাকে দ্রুত দুরান্দ হাসপাতালে নেওয়া হলেও কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এদিকে বুয়েনস এইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭২ বছর বয়সী আরেক ব্যক্তি শ্বাসকষ্ট ও হঠাৎ বুকে ব্যথা নিয়ে আলভারেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন।

অন্যদিকে, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে রাজধানী বুয়েনস এইরেসের বিখ্যাত ওবেলিস্ক এলাকায় জড়ো হওয়া সমর্থকদের ভিড়েও কয়েকটি দুর্ঘটনা ঘটে। একটি ঘটনায় ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় চার মিটার উঁচু থেকে পড়ে গিয়ে বাঁ পায়ে গুরুতর ভাঙার আঘাত পান। এছাড়া অতিরিক্ত মদ্যপান, ধাক্কাধাক্কি, মারামারি এবং পড়ে যাওয়ার কারণে অনেককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সম্পর্কিত