ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ৩:২৩ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

মোংলায় ইয়াবাসহ তিন যুবক আটক 

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।। মোংলায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে মোংলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশুর হোটেলের সামনে খোলা জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে মোংলা থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (৪ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।

আটক যারা হলেন- মো. হালিম শেখ (৩৫), পিতা আবুল কালাম শেখ, রামপাল উপজেলার মানিকনগর এলাকার বাসিন্দা; মো. রাসেল সিকদার (২৬), পিতা মৃত সৈয়দ সিকদার, মোংলা বাসস্ট্যান্ড পিএম কলোনি (৪ নম্বর ওয়ার্ড) এলাকার বাসিন্দা; এবং মো. রাসেল শেখ (৩২), পিতা মো. নাজির শেখ, পূর্ব শেহলাবুনিয়া (৭ নম্বর ওয়ার্ড), মোংলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত