ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ৯:০৮ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

 

​রাঙ্গামাটি প্রতিনিধি।।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গামাটিতে গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনের রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে সোমবার (২৫ মে) দুপুরে রাঙ্গামাটি কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়।

​সংগঠনের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ।

​এছাড়াও উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের নিঃশর্ত আনুগত্য, সর্বোচ্চ ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে বিসর্জন দেওয়ার মানসিকতা এবং ত্যাগের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার অনন্য বার্তা বহন করে এই উৎসব। কোরবানি শব্দের আক্ষরিক অর্থ ত্যাগ বা নৈকট্য। এটি কেবল পশুর রক্তপাত নয়, বরং মানুষের ভেতরের অহংকার, লোভ ও রিপুকে বিসর্জন দেওয়ার প্রতীকী শিক্ষা।

সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত এই আনন্দের দিনে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। পিসিসিপি সবসময় রাজনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের পাশাপাশি এমন মানবিক কর্মকাণ্ডে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

​বক্তারা আরও উল্লেখ করেন, “‘পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)’ পাহাড়ের নিপীড়িত ও অধিকারবঞ্চিত শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি ঐতিহ্যবাহী ও সুপরিচিত ছাত্র সংগঠন। পাহাড় নিয়ে সব ধরনের ষড়যন্ত্র, বৈষম্য, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে যেমন এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করে আসছে, ঠিক তেমনি সামাজিক ও মানবিক কার্যক্রমেও সর্বদা সক্রিয় রয়েছে।”

​পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পিসিসিপি’র নেতৃবৃন্দ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পাহাড়ের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে উপস্থিত প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ ২৫০টি উপকারভোগী পরিবারের হাতে চাল তুলে দেন। ঈদ উপহার পেয়ে অসহায় পরিবারগুলোর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে।

সম্পর্কিত