ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৬ - ৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজনীতি

জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের প্রতিবাদে ঢাকায় পিসিসিপির বিক্ষোভ

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

নিজস্ব প্রতিবেদক।।

জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম (UNPFII)-এর ২৫তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য উপস্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) ঢাকা মহানগর শাখা।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মিজান উদ্দিন এবং সঞ্চালনা করেন সভাপতি মো. রাসেল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে পিসিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ রাজু বলেন, আন্তর্জাতিক অঙ্গনে পার্বত্য চট্টগ্রাম, সরকার ও নিরাপত্তাবাহিনী সম্পর্কে একপাক্ষিক ও মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার পরিপন্থী। তিনি দাবি করেন, এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সভাপতির বক্তব্যে রাসেল মাহমুদ অভিযোগ করেন, কিছু রাজনৈতিক ব্যক্তি বিদেশে অবস্থান করে পাহাড়ের বাস্তবতা সম্পর্কে সঠিক ধারণা ছাড়া ভুল তথ্য ছড়াচ্ছেন। তিনি বলেন, এসব বক্তব্য দেশের উন্নয়ন কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতিকে বিকৃতভাবে তুলে ধরছে।
প্রধান বক্তা পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ বলেন, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর বক্তব্য প্রদানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। অন্য বক্তারা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ, ভূমি কমিশন পুনর্গঠন এবং শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি সংবেদনশীল অঞ্চল, যেখানে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল উপস্থাপন জরুরি। একপাক্ষিক বক্তব্য দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতায় বাধা সৃষ্টি করতে পারে।
সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত