ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বাঘাইছড়ির মাচালং এলাকায় ১৪ ইবি এর বিনামূল্যে চিকিৎসা সেবা

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীনসাজেক ইউনিয়নের মাচালং বাজারে বাঘাইহাট ১৪ ইবি কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ অক্টোবর) সকাল ১০:৩০ ঘটিকা হইতে বাঘাইহাট ১৪ ইবি কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাঘাইহাট ১৪ ইবি জোনের ভারপ্রাপ্ত টুআইসি মেজর নাহিদ বিন হাফিজ, মেডিকেল অফিসার-নয়া ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান (আরএমও) ও মাচালং আর্মি ক্যাম্প কমান্ডার, ক্যাপ্টেন খন্দকার মেহেদী হাসান।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম সকাল থেকে শুরু করে দুপুর ০২:০০ ঘটিকা পর্যন্ত পরিচালনা করা হয়েছে।

এসময় চিকিৎসাভোগীর মধ্যে সংখ্যানুপাতিক প্রায় ১৩০ জন এ সেবা গ্রহণ করে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করলেও বাঙ্গালিদের চাইতে পাহাড়ি জনগোষ্ঠির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সম্পর্কিত