ঢাকা | অক্টোবর ৩১, ২০২৬ - ২:০২ অপরাহ্ন

শিরোনাম

শিক্ষা

ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত

জাগো জনতা অনলাইন।। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানসহ ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত