ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ৫:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

সরই ইউনিয়ন পরিষদের দায়িত্বে উপজেলা কৃষি কর্মকর্তা

বান্দরবান প্রতিনিধি।। বান্দরবানের লামা উপজেলার ৫নং সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস গত ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অনুপস্থিত। চেয়ারম্যানের এই অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও জনসেবা অব্যাহত রাখতে উপজেলা কৃষি কর্মকর্তার ওপর আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের ১৯ আগস্ট ২০২৪ তারিখের পরিপত্র, উপজেলা নির্বাহী অফিসার (লামা) এর ২৭ এপ্রিল ও ২৪ আগস্ট ২০২৫ তারিখের স্মারক এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ১০১ ও ১০২ এর আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, জনস্বার্থে উপজেলা কৃষি কর্মকর্তাকে সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রতিনিধি অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সম্পর্কিত