ভারতে পাচারকালে ১২ বিজিবির অভিযানে বার্মিজ মেশিন আটক
বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা জোনের আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারকালে লক্ষাধিক টাকার বার্মিজ মেশিন আটক করেছে ১২ বিজিবি।
শনিবার (১৬ মে) ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর আওতাধীন জাঙ্গিয়াছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছোট হরিণা ব্যাটালিয়ন সদর টহলদল ৩টি বার্মিজ মেশিন আটক করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
এ বিষয়ে ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান রোধে ১২ বিজিবি সবসময় সতর্ক রয়েছে।
বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।









