ঢাকা | জুন ৩০, ২০২৬ - ৭:০০ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে বন বিভাগের সহায়তা

  • আপডেট: Tuesday, June 30, 2026 - 5:50 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত এক পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. তাহেরের হাতে নগদ ৪৯ হাজার ৫০০ টাকার চেক তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার উপ-পরিদর্শক সাইমুল ইসলাম, চন্দ্রঘোনা থানার উপ-পরিদর্শক মো. আক্তারুজ্জামান, বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, রাম পাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ১১৯ নম্বর ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমাসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, গত বছরের ২৫ মে রাতে কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় মো. তাহেরের বসতবাড়িতে একটি বন্য হাতি আক্রমণ চালিয়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ঘটনার পর বন বিভাগ ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তা প্রদান করে।