ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ১০:০০ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০০০ টাকা জরিমানা

  • আপডেট: Thursday, April 23, 2026 - 6:51 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা হতে ১টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ এবং ৪৩ ধারায় মালামালের ভাউচার না থাকায় নতুন বাজার খাজা আজমির স্টোরকে ২ হাজার টাকা এবং নিষিদ্ধ কেওড়াজল ও মালামালের ভাউচার না থাকায় রাউজান স্টোরকে ২ হাজার টাকা, সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

কাপ্তাই উপজেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তোফায়েল আহমেদ এবং থানা পুলিশের সদস্যরা এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।